দোয়া চাই
গত পরশু সন্ধ্যায় হটাৎ একসিডেন্ট হয়। কয়েক সেকেন্ডে যে কি হতে পারে তার একটি ঝটকা দেখালো আল্লাহ। যাই হোক হাজার হাজার শোকড় যে কোন গাড়ী উপর দিয়ে যায়নি। কেন কি কারন বা কিভাবে তার কিছুই আমি জানিনা। শুধু টের পাই যখন লোকজন হাসপাতালে নিচ্ছিল তখন। হাসপাতালে যখন পৌছলাম সারা শরীর ভেজা ছিল। মাথায় খুব যন্ত্রনা কথা বলতে পারছিলাম না। যেখানে পরেছিলাম এত ব্লিডিং হয়েছে যে বলার মত না। যাই হোক জিভএর সাইড দিয়ে ৩টা সেলাই দিয়েছে কারন জিভ এ সেলাই করা খুব কঠিন। আর জিভ এর উপরে ৩ জায়গায় সেলাই দিয়েছে। জান বের হয়ে যাচ্ছিল। এখন জিভ মোটা হয়ে গেছে তাই কথা বলতে কষ্ট হয়। খেতে পারিনা কিছু শুধু লিকুইড খাবার খেতে হয়। আরও ২দিন পর খেতে পারবো। বাসায় এসেছি রেষ্টে আছি। সবার কাছে দোয়া চাই। ভাল থাকবেন।
মন্তব্য (7)