হে মানবী,
তোমার গ্রীবা-চিবুক,
বুকের মধ্যে চমৎকার ভাঁজ;
অনিন্দনীয় সুন্দরের প্রতীক।
জীবনানন্দের কলমের নিপুন আবিষ্কারে
তুমি বনলতা সেন,
রবিঠাকুরের নন্দিনী,
নজরুলের নার্গিস,
আমার জীবনের খেরোখাতায়;
তুমি পরম পূজনীয় ভালবাসার দেবী।
আবার অনেকের কাছেই
তুমি পুরুষখেকো
আগ্রাসী কোন কামনার দেবী।