পুস্পিতা, এমন রূপের রাজকন্যা,
তাকে দেখে শরমে মুখ লুকায়-
রাতের ভরা পূর্নিমা।
লজ্জায় রেখা টানে-
ফয়েজ লেকের ফোটা পদ্মফুল,
তার রূপের টানে উত্তাল হয়ে উঠে-
রোমাঞ্চিত সাগরের বুক।
যখন তার ডাগর কালো হরিনী-
চোখে ঝড়ে পড়ে অশ্রু,
শরাবের মতই তপ্ত,
আবে-হায়াতের মত পবিত্র,
সৃষ্টির বৃত্তের মতই দীপ্ত, উজ্জ্বল,
হৃদয় তার মাখনের মত মোলায়েম
মেঘের মত প্রাণোচ্ছল।
তার নিকট কালো চুল মুখ আড়াল করে,
রূপসায়ারের মত তরঙ্গ হয়ে ভাসে।
তার দুই আঁখিতে স্বপ্ন আঁকে,
দীপ্ত মানুষের প্রজ্জ্বোলিত ছবি।
নন্দিত এই সুন্দরী রূপকন্যা,
পুস্পিতা সেই রাজকন্যা।
মন্তব্য (8)