কালোরাত্রির বাধ ভেঙ্গে,
মুক্ত প্রানের সাড়াজাগানো-
একটি স্লোগান,
একটি দাবী যুদ্ধাপরাধীরা!
ফাঁসির মঞ্চে কবে দাঁড়াবি?
আমি সূর্যোদয়
থেকে
সূর্যাস্ত অবধি
বিচারের জন্য
একাগ্রচিত্তে পার্থনা করছি।
আমি ভিসুভিয়াসের
উত্তপ্ত
লাভার মত,
সশব্দে সেই
বিচার দাবী করছি।
ওরা যুদ্ধাপরাধী, ওরা খুনী,
খুনীদের বিচার চাই,
মা, মাটি ও এই দেশের-
প্রতি আমার অঙ্গীকার,
সময় এসেছে-
তিরিশ লক্ষ শহীদের-
রক্তের ঋন শোধ করার।
মন্তব্য (6)