আজ ১৬ই ডিসেম্বর। আমাদের মহান বিজয় দিবস। বিজয়ের ৪২ বছর পূর্ণ হলো। নয় মাস রক্তক্ষয়ী লড়াইয়ের পর লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের আজকের দিনে অর্জিত হয় আমাদের স্বাধীনতা।
জাতি আজ গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সাথে স্মরণ করবে সেই সব শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা। স্মরণ করবে সেই সব বীরসেনানীদের, যারা শোষণ-বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখীসমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়ার জন্য প্রাণের মায়া ত্যাগ করে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন। যেসব নরনারীর সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিজয়ের ৪৩ টি বছর পার হয়ে গেলেও আজও আমরা আমাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। কিন্তু কারোও কোন মাথা ব্যাথা নেই জোর জার মূল্লুক তার এই অবস্থায় পরিণত হচ্ছে। দেশ পরিচালনা কারী সম্মাণিত এমপি, মন্ত্রীগণ মানুষদের শেখাচ্ছে অন্যায়-অবিচার করার পদ্ধতি, তারা বর্তমানে দুর্নীতি করতে করতে দেশের সম্পদ গুলো লুট করে শেষ করে ফেলছে। কিন্তু জনগণের স্বার্থ কতটুকু পূরণ করতে পেরেছে। করতে পেরেছে শুধু তাদের স্বার্থ হাসিল, দেশকে অনিশ্চয়তার ভেতর ফেলে দিতে, আইন-শৃংখলার অবনতি ঘটাতে, মানুষ তার পূর্নাঙ্গ স্বাধীনতা পাচ্ছেনা, পাচ্ছেনা তার নিরাপত্তা। নিরাপত্তা হীন জীবন নিয়ে ঘর থেকে বের হতে হয়। এদেশ শুধু এমপি, মন্ত্রীদের নয় এদেশ আমাদের সবার তাই আমাদের এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে সকল অশুভ শক্তিকে সামর্থ্য অনুযায়ী প্রতিহত করা।