আসছে কাল সকাল বিকাল
প্রেম করবে তরুণ-
ভুলে গিয়ে সত্য ইতিহাস
ভ্যালেন্টাইনের ঐ পরিহাস
মাতবে অরুণ বরুণ॥
নির্লজ্জ্বতায় অব্যক্ত ভাবনায়
এই ভালোবাসার দিনে-
চাতকের মত সব চেয়ে
প্রেমের ঐ রশিটা বেয়ে
জড়াবে ভালোবাসার ঋণে॥
সব পত্রিকায় প্রথম পাতায়
ফলাও হবে কত খবর-
হানাহানি হবে ঐ অন্যায়
মাতোয়ারা নেশার বন্যায়
ভুলে গিয়ে অন্ধকার কবর॥