কবিতা প্রকাশ হয়না বলে আপনার অভিযোগ। কিন্তু দু:খের সাথে বলি আপনার , মাত্রা ও ছন্দ আয়ত্ব নয় , কিন্তু অন্তমিলের কবিতা লিখতে চান। সকালের সাথে অকালে ,ঠকালে , বকালে সব মেলে কিন্তু বিকেলে মেলে না। অন্তমিল আয়ত্ব থাকলে বিকেলের জায়গায় বিকালে লিখতেন, তাহলে চলনসই একটা হোত।পাপড়িতে আর মনেতে মিল নেই। মাঝে আর সাঁঝে মেলে , এবং আপনার প্রথম কবিতাতেই তা আছে।
আমি অনুতপ্ত দাদা॥ ক্ষমা করবেন॥ এখন থেকে চেষ্টা করবো যেন ছন্দের মাত্রা মিল রাখতে পারি॥ তবে একটা প্রশ্ন, যারা ছন্দ ছাড়া কবিতা লেখে; তাদেরটা কেন ভুল হয়না?
আপনার ছন্দ আর মিলের মধ্যে কোথাও ভুল হচ্ছে। কবিতার ভাব, ভাষা আর পরিবেশনা ভিন্ন হয়। যদি নিয়ম মেনে ছন্দ - মিল রেখে লেখেন , তবে তার নিয়ম মানতে হবে।
যদি ভাবেন অন্তমিল - স্বর বৃত্ত , মাত্রা বৃত্তর বাইরে গিয়ে লিখবেন , লিখুন , তবে ওই ভাব - ভাষা আর কাব্যিক পরিবেশনা বজায় রাখতে হবে। বেড়ার নিয়ম আয়ত্ব করেই বেড়া ভাঙ্গতে হয়। আমি জানি আমার অপ্রিয় মন্তব্য অনেকেরই অপ্রীতিকর লাগে। তারুণ্যের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে , তাই এই কাজ। জানবেন আপনাদের লেখা আমি সযত্নে পড়ে থাকি।
আপনার ভুল শুধরে দেওয়াটা আমার লেখার অনুপ্রেরণা যোগায়॥ যেহেতু আমি নতুন, তাই একটু আধটু ভুল তো হতেই পারে॥ তা নয় কি? একে বারে তো আর গাছের মাথায় ওঠা যায়না॥ যদি হতো তবে আমি নজরুল হয়েই আসতাম॥ কি বলেন? আর হ্যা, ভুল শুধরে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ॥
মন্তব্য (6)