কল্পনার কোন গল্প নয়
এ শুধু বাস্তবতা,
নিঃস্বঙ্গ প্রাণে লাগে ভয়
সুখ টানে ব্যথা॥
চলতে চলতে থমকে
মাঝে মাঝে দেখি,
ছিন্নভিন্ন এই বুকে
আঘাতের বড় ঢেঁকি॥
বিশাল জলপ্রপাত জুড়ে
শুধু নয়নের জল,
ঝর্ণা হয়ে ঝড়ে পড়ে
তার সীমা অতল॥
অব্যক্ত আর্তনাদে এখন
করি বেলা শেষ,
তবুও তো সারাক্ষণ
এই আছি বেশ॥
মন্তব্য (10)