বুকে তোর ঐ অদম্য বল
জ্বলে ওঠ তারুণ্য,
গড়ে তোল বিদ্রোহী দল
আন ফিরে অভিন্ন॥
গর্জে তোর বজ্র প্রাণ
উল্লাসিত কর ভবে,
ছড়া ঐ প্রতিবাদী ঘ্রাণ
মুক্তি পাবি তবে॥
বাংলাদেশের দামাল তোরা
ভয় কেন পাস,
গর্বে গাজী জোঁড়া জোঁড়া
না হয় হবি লাশ॥
অতীত ভুলে সামনে যাবি
সত্যের পতাকাতলে,
ইতিহাস তোরা পাবি
যুব তারুণ্যের বলে॥