আমি আকাশের নীলে যদি
রাঙায় তোমার মন,
অবারিত চলা সেই নদী
করি আজ সঞ্চালন;
তবে কি আমায়
ঐ ভালোবাসায়-
ভাসাবে তুমি কিছুক্ষন॥
গোলাপের ঐ গোটা বাগান
করি যদি বাসর,
রাত্রি দিন ডাকি হে ভগবান
গড়ি প্রার্থণার আসর;
প্রেম কি তবে
আমায় দেবে-
পরাজিত করে যত দোসর॥
আদরের চাদরে আবেগ পুড়ে
মনেতে গড়ি প্রাসাদ,
এই প্রাণ আর দেহ জুড়ে
ছুড়ে ফেলি বিষাদ;
তবে কি হায়
প্রেমের ভাষায়-
দিবে কি মন ভুলে অবসাদ॥