দুঃখের ঘরে সুখের বাস
কান্নার ঘরে হাসি,
শান্তির ঘরে অশান্তির বাস
তাই অশ্রুতে ভাসি॥
অতৃপ্তর ঘরে তৃপ্তর বাস
মিথ্যার ঘরে সত্য,
দুর্নীতির ঘরে নীতির বাস
গোপন থাকে পত্র॥
ঘুষের ঘরে টাকার বাস
নিজ ঘরে ফাঁকা,
শূণ্যের ঘরে পূর্ণের বাস
এ ভাগ্যহত চাকা॥