অদ্ভুত মানুষ আমরা অদ্ভুত আমাদের বিবেক।
যখন দেখি এক ধর্মের মানূষ অন্য ধর্মের
মানুষের সাথে কোন সমর্পকে জড়িয়ে পরে তখন আমারা বলে থাকি সবার উপর মানব ধর্ম, ধর্ম কোন বিষয় না, সবার উপর মানুষ সত্য।
আবার দেখা যায় এক ধর্মের অনুষ্ঠানে অন্য ধর্মের
মানুষ আসে সবার উপর মানব ধর্ম বিশ্বাস করে বলে।
কিন্তু যখন দেখা যায় কোন দরিদ্র ছেলে কিংবা মেয়ে ধনী পরিবারের ছেলে কিংবা মেয়ের সাথে কোন সমর্পকে জড়িয়ে পরে তখন আমরা মানব ধর্মের কথা ভুলে যায়, দরিদ্র মানুষদের আমরা অপমান করতে থাকি ওদেরকে ছোট লোকের বাচ্ছা বলে গালি দিতে থাকি। তাদেরকে মানুষ বলতে ঘৃণা হয়।
যখন কোন ধনী পরিনারে অনুষ্ঠান হয় আর সেখানে যদি কোন ভিক্ষুক কিংবা কোন দরিদ্র লোক প্রবেশ করে তাহলে আমাদের জাত চলে যায়, তখন আমাদের মনে থাকেনা সবার উপর মানুষ সত্য তাহার উপরে কিছু নেই, মনে থাকেনা সবার উপর যে মানব ধর্ম। তাদের কে বাহির করে দেওয়া হয় অনুষ্ঠান থেকে।
অসহায় মানুষগুলো দুচোখের অশ্রু মুছতে মুছতে চলে যায় অনুষ্ঠান থেকে।
আজকাল এইভাবে দরিদ্র মানুষদের নিজেদের সাথে সংগ্রাম করে বেছে থাকতে হচ্ছে। আর কতকাল তারা এইভাবে বেছে থাকবে? আর কতকাল পর ওদের কে মানুষ ভাবা হবে?
মন্তব্য (13)