রাজাকার মানে আমি যতটুকু জানি নিজ দেশের বিরোধীতা করা। নিজ দেশের ধংসের জন্য অন্যদেশকে সহযোগীতা করা। দেশের বিরুদ্ধে কথা বলা।
আমি যতটুকু জানি প্রত্যেকটা দেশ
কোন না কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে। তার মানে এই নই
যে সে দেশটি আজীবন তাদের শত্রু থাকবে। আর যদি তারা শত্রু হয় তাহলে আমাদের শত্রু প্রথমে বৃটিশরা হত, কারণ এই দেশ আগে বৃটিশদের শাষণে ছিল। এইরকম শত্রুদের সাপোর্ট করলে যদি কেউ রাজাকার হত তাহলে আজ বিশ্বে কোন দেশের সাথে কোন দেশের সম্পর্ক থাকতনা। কারণ প্রত্যেকটা দেশের শত্রু কোন না কোন দেশ ছিল।
বৃটিশদের সাথে যদি আমেরিকার যুদ্ধ হয় আমি যদি বৃটিশকে সাপোর্ট করি তার মানে আমি রাজাকার হবো এইটা কখনো মেনে নেওয়া যায়না। তখনি আমাকে রাজাকার বলতে পারবেন যখন আমার দেশের সাথে কারো যুদ্ধ হবে আমি নিজ দেশকে সাপোর্ট না করে বিরোধী দেশটি কে সাপোর্ট করব।
কিন্তু আজকাল আমাদের অজ্ঞতা এত বেশি গ্রাস করে ফেলছে যে আমরা পাকিস্তান ভারত যুদ্ধে কেউ পাকিস্তান কে সাপোর্ট করবে বললে তাকে রাজাকার বলি।
আমি তাদের রাজাকার বলবো যারা পাক-ভারত যুদ্ধের জন্য কোন বাংলাদেশিকে রাজাকার বলবে। যারা পাকিস্তান কে সাপোর্ট করলে রাজাকার বলেন তাদের কাছে আমার প্রশ্ন ভারত কি আপনাদের বাবার দেশ নাকি আপনাদের জন্মভূমি?? ভারতকে সাপোর্ট করতে হবে না করলে রাজাকার। ভারতের বিরুদ্ধে কথা বললে কোন অধিকারে আপনে রাজাকার বলেন?? আমার দেশের বিরুদ্ধে কেউ কথা বললে আমি তাকে রাজাকার বলতে পারবো, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারবো। কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বললে রাজাকার বলেন একবার কি সুস্থ মস্তিষ্ক দিয়ে ভেবে দেখেননি এই কথার মানে আপনে ভারতের দালাল, আপনে বাংলাদেশটাকে ভারত বানিয়ে নিয়েছেন তাই কোন ভারতীয় পাকিস্তানকে সাপোর্ট করলে রাজাকার হবে, ভারতের বিরুদ্ধে কথা বললে রাজাকার হয়ে যাবে। মনে রাখবেন এইটা ভারত না পাকিস্তান ও না এইটা বাংলাদেশ, এইটা স্বাধীন দেশ।
তাই আপনাদের প্রতি অনূরোধ আপনার যাকে সাপোর্ট করতে ইচ্ছে তাকে করুন।
কিন্তু কাউকে রাজাকার বলার আগে একবার ভাবুন আপনে কি কারো দালালি করতেছেন কিনা বা বাংলাদেশকে ভারত কিংবা পাকিস্তান ভাবছেন কিনা...।
মন্তব্য (14)