আজ মন খারাপের দিন অ · Poems · 2015-10-29 · 1813 views কি ভাবছ বসে ? চোখে ভরা বিষন্নতার ছাপ । হলুদ পাতাটা ঝড়ে গেছে বলে মন খারাপ ? সাগর জলের ঢেউ কেন চোখের কোণেতে বয় ? বছরের বারোমাস বল বসন্ত কি কখনো হয়? হারিয়ে যাবার সময় হলে যায় কি কাউকে বাঁধা ? চোখের জলে বইয়ে নদী তবে কেন মিছে কাঁদা? Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (32)