আমি সব হারাইলাম রে
নিঠুর বন্ধু রে তোর প্রেমের কারনে ।
ভাগ্যে লেখা ছিল এই পাশে যে কেউ নেই
একা একা সিক্ত হই অশ্রুজলোসাগরে ।
(নিঠুর বন্ধু রে তোর প্রেমের কারনে ।)
আকাশের তারা না দেখি রাতের জোছনা না দেখি
সুখ বিছানায় শুইয়া শুইয়া স্বপনো না আকি ।
বনের সবুজও উদাস হইয়া দেখি নারে চাইয়া
কিছুই ভালো লাগে নারে তোরে হারাইয়া
কষ্টের পাহাড়ে চাপা পড়ে আছি রে ।
(নিঠুর বন্ধু রে তোর প্রেমের কারনে ।)
বড় সত্য কথা এই তুমি কাছে নেই
কালবৈশাখী ঝড় উঠিল আমার মনের ভেতরে ।
(নিঠুর বন্ধু রে তোর প্রেমের কারনে ।)