সব ফুল তো ফোটে না
কিছু ফুল ঝড়ে যায় কলিতেই
আমার ভালবাসার মরন হল
ভালবাসি তারে বলিতেই ।
সাজানো ঘর আমার ভেঙ্গে গেল;
জমানো স্বপন সব মিছে হল ।
তাইতো আজও আমি
ভাসি চোখের জলেতেই ।
স্বপন কলি আর ফুটিল না
হঠাৎ শুকিয়ে ঝড়ে গেল তা
ঝড়ে পড়া সেই ফুলের কান্না
শুনি প্রতি রাতেই ।