অবিরাম পথচলায় একটি যাত্রা
অনেক কিছুই ভাবতে শেখায়।
প্রায় বাড়িতে যেতাম
পথে যেতে যেতে কত মানুষের দেখা
অনেক মানুষকে কত আপন মনে হয়!

কথা কিংবা ভাব বিনিময় ছাড়াই
শুধু চোখের দেখাতেই মনে হয়
তারা কত আপন।

ট্রেনের ধপাস ধপাস আওয়াজে
শব্দহীন হয়ে কোথায় যেন
হারিয়ে যায় একেক মানুষ।

অনেকে জানালার ফাঁকে
চেয়ে থাকে অপলক।
জানিনা কি ভাবে! আমি ভাবি কত
সুন্দর বাংলাদেশ, আমাদের প্রকৃতি।

কত মানুষের, কত ভাবনা, কত চলাফেরা
জীবনের প্রতিটি মুহূর্তেই
আমাদের বেঁচে থাকা
এভাবেই শেষ হবে জীবন, পথচলা।

কারো সাথে পরিচয়
সম্পর্কের গভীরে নিয়ে যায়
কিছুটা কথোপকথন,
আর কিছু হাসি আনন্দের
তবুও সম্পর্ক ক্ষনিকের
শেষ হবার জন্যই জীবন আর পৃথিবী।