চলে যাবো, চলে যাবো
আমি অনেক দূর
যেখানে মুক্তি মেলে
পাবো সুখ।

যেখানে থাকবেনা কোন বাঁধা
থাকবে মুক্ত বিহঙ্গে
উড়ে বেড়াবার সুখ।

ঘুরবো আমি প্রান্ত থেকে প্রান্ত
দিগন্তে যেদিকেই চোখ যায়
সেদিকেই আমার ছুটে চলা
পথ যেন শেষ না হয়।

ঘুরবো আমি বিশ্বজোড়া
দেখবো সব অবাক চোখে
এটাই সুখ , মুক্ত বিহঙ্গে
উড়ে বেড়াবার সুখ।