নিষ্পেষিত জীবন মোঃ সোহেল মাহমুদ · কবিতা · 2024-11-25 · 347 ভিউ নিষ্পেষিত জীবনের অগ্নিতে পুড়ে এ জীবন- আসলেই তো আমরা তো এমনি মানুষ, আমরা তো অগ্নি হতেই এসেছি। পানি থেকে বরফ হয় আর নদীর স্রোতে; ধূলিকণা জমে পাথর হয়, এ কথা তো সবারই জানা। ছাই-ভষ্ম হতে ধূলিকণা, আসলেই তো আমরা - তো চূর্ণবিচূর্ণ মানুষ। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (2)