স্রষ্টা আছে তাইতো সৃষ্টি
অবিশ্বাস, অবিশ্বাস্য নাইতো কিছুই
তিঁনিই পাক, মহান আল্লাহ
যিনি বিশ্বজগতের অধিপতি।
নভো-ভূমন্ডল তাঁরই সৃষ্টি ।
তিঁনিই পাক একক সত্ত্বা, অদ্বিতীয়।
এই পৃথিবী গ্রহ, আর কত উপগ্রহ
চাঁদ-সূর্য সুন্দর, কতইনা মনোহর
আলোক করিল বিশ্ব।
বিস্তৃত আকাশ বিশাল-বিশালতর
আছে কি তার সীমা-সীমানা
নাইতো কোনো খুঁটি
যাহা স্রষ্টারই সৃষ্টি।
কোঁটি উজ্জল তারা, কতইনা বিশাল
সুউচ্চ তাইতো এত ক্ষুদ্র।
ধূমকেতু, উল্কা আর কত কিছু তাঁরই সৃষ্টি।
আগুন, পানি, বায়ু কিছু দেখা কিছু না দেখা
কিছু অনুূভুতি, সবই তাঁর সৃষ্টি।
কত জাত বৃক্ষ, কতইনা ফুল ফল
নিয়ামতের দান।
তিঁনিই করেছেন সকল প্রাণী সৃষ্টি
সৃষ্টির সেরা করেছেন মানুষ
দিয়েছেন কতইনা ভোগ বিলাস ।
জন্ম , মৃত্যু তাঁরই হাতে
তিঁনি যাহা চান, সব কিছু তাঁরই
নাহি তাঁর সমকক্ষ।
স্বর্গ-নরক তাঁরই সৃষ্টি
ইহকাল পেরিয়ে পরকালে
নছিব হবে যার ন্যাকে আমলে।
তাইতো বলি স্রষ্টার সৃষ্টির শেষ কোথায়।
মন্তব্য (6)