ফুলপ্রেমিকা
ঊষার মাহমুদ
শাড়ির লাল রঙে বসন্ত নামে না এখন;
নোলকে ফুল ফুটে না পাখিচোখে
স্বপ্ন যত থেমেগেছে;যেন,মধ্যদুপরের স্তব্দতা এক।
বেহায়া ইচ্ছেরা নিষিদ্ধ পথে ফেয়ারি হয়
প্রকৃতির প্রশ্রয়ে ফুল পাখি নদীর টানে!
বারন্তি লতার আগার মতো উইপোকা খেয়েফেলেছে ভালোবাসার এগিয়ে যাওয়ার পথ।
চঞ্চলা-ফুলপ্রেমিকা আমার অস্থিত্ব খুঁজে বেড়াই ভুল দুর্বাঘাসে....
ঝাপসার দখলে জোড়াচোখের আলো
চঞ্চলা, এই চোখ কিচ্ছু দেখতে পায়না,তোমার লালশাড়ি আর নাকের নোলক ছাড়া।
অথচ, তোমার নষ্টচোখ কতকিছু দেখে, শুধু দেখতে পায়না আমায়..
মন্তব্য (9)