নিঝুম রাত
একাকী দাড়ীয়ে শশী,
বাতায়নের গ্রীল ঘেষে
জোছনা এসে পড়ছে খাটের পাশে!

নিদ্রাহীন দুটি আখি
অপলকে তাকিয়ে
উপমাহীন মোগ্ধতায়
অনুভবে মন গেল হারিয়ে!

দখিনা সমীরণ গায়ে মেখে
কদম ফুলের ঘ্রান,
অনায়াসে ছুটছে
চাঁদনী জেন পেল প্রান!

দিপ্রহর ঝল-মল রজনী
সহস্র ফুটন্ত ফুল সবুজের মাঝে নিয়ে
কদম গাছটি
বাড়ীর দক্ষিন পাশে দাড়ীয়ে!

ভরপুর বরষায় তিতাসের জল
চারি পাশে ছড়িয়ে,
কুচি কুচি ঢেউ জেন পাহারায়
মোদের গ্রাম জেন ঘুমিয়ে,

এমন রাতে মায়াময় বরষায়
নিজেও জানিনা এই মন
কোথায় সে হারায়!!