সময়ের ছলনায় পড়ে
চাওয়া-পাওয়ার হয়েছে মরণ
পালিয়েছে প্রেম আমা থেকে
সে গা ভাসিয়েছে সুখের স্রুতে।
প্রীতি হারানো মন আমার
পাথর হয়েছে আজ ভালবাসার শোকে!
স্বপ্ন শূন্য নয়নে আজ শুধু বুভা কান্না
ব্যারথ প্রমের অসহ্য যন্ত্রনা বুকে।
সময় তাকে দূরে টেলে দিয়েছে
আমায় করেছে পর,
সে হীনা সাথী হারা এই আমি
বড় শুন্য আমার ঘর।
মন অন্তর সব জুড়ে এখন
নিঃসংজ্ঞতার হা হা কার,
যন্ত্রনা বেদনা, পহশন
এরাযে এখন সাথী আমার
মোঃ ওবায়দুল হক
কোয়ালালোম পুর, মালায়শিয়া
মন্তব্য (4)