অস্পষ্টা তুমি ঘুরে বেড়াও
ফুলের মাঝে
জোছনা ছড়াও চাঁদে,

রং ধনুতে রং ছড়াও
রবিতে দাও কিরণ!

কুকিলের কন্ঠে গান দিয়ে যাও
রাখালের বাশিতে সুর,

রাতের আকাশে চাঁদ দিয়ে যাও
রাতের শেষে ভোঁর।

নদীর বুকে ঢেউ ছড়াও
বকুল ফুলে ঘ্রান,

সুর কারকে সুর দাও
গায়কের কন্ঠে গান!

আর আমার চোখে স্বপ্ন দিয়ে যাও
মনে ছড়াও আশা,

চিনিনা তোমায় কে তুমি?তবুও;
তোমার জন্য আমার অগাধ ভালবাসা ।