হয়তো ততটা ক্ষমতাবান নয়
আমার ভাগ্যটা,
যতোটুকো দরকার তোমাকে
আমার মতো করে কাছে পেতে।
তুমি আকাশের চাঁদ নয়;
তার চেয়েও বেশী,
যানি তুমি আমার হবার নয়
তবুও তোমায় ভালবাসি !
এতটুকো সাহসও নেই চিত্তে
ভালবাসি কথাটি তোমায় বলতে,
না বলা মনের কথা-
হয়তো বলা হবেনা কোন দিন,
স্বপ্ন গুলো হয়তো ফোটবেনা
জীবন বাগানের কোন শাখায়,
আশা গুলো হয়তো হবেনা পূরণ
ভাবনা গুলো হয়তো রয়ে যাবে সেখানে
রুপ কথার দেশে,
যেখানে তুমি আমার পাশে
আমায় ভালবেশে।