অনেক ভেঙেছে আবার গড়েছে খর কুটে ঘর
প্রথম ভেঙেছে নরম মনের কোমল আস্তা
তারপর ভাঙে আমার হাঁটুটি সুন্দর চোখ
অবশেষে দেখি হয়ে গেছ এক দারুণ সস্তা।

এবার ভাঙার আওয়াজ শুনি বুড়োদের দেহ
শীতের রাতের দুর্বল দেহ অচল শরীর,
খবর শুনেছি গোপনে তারই একা রাত্রির
অবহেলা করে রেখেছে স্বজন বুড়ো গাতে ধীর।

এবার শুনেছি ভেঙেছে চালাটি গরিব চাষির
ঠিক ও করেছে আত্বীয় মিলে তার গড়েছেন
ভাঙার শব্দ অনেক শুনেছি ঘরের ভেতর
টুকিটাকি যত গ্লাস বোতল কথা বুঝেছেন।