শুভ হোক জীবন তোদের
শুভ হোক নিত্য দিন
দলাবদ্ধই থাকিস বান্ধবরা
শুভ হোক জীবন তোদের
শুভ হোক নিত্য দিন
দলাবদ্ধই থাকিস বান্ধবরা
যেন তনুতে রীন।
আশাতীত দুরতিক্রম
করিয়া সুশ্রিত
পরতে-পরতে সন্ধিক্ষণ
করিস না বিগত।
বিধুর হোসনে পরস্পরে
হস যদি বিদু,
সেবিস সবারে
বিষাদে নয় পুলকাদুর।
ঈর্ষা আসুক হর্ষ
আসবে যত লাজ,
ঈহা করি অংসে তুলি
করবি উচ্ছাস।
আত্তধন বিলাসনে কভু
আধারে সাজাশ,
কাহারও চিত্তে
আধি নাহি বহাস।
শুভ হোক ভবিষ্যৎ তোদের
শুভ হোক যথাযথ,
অনাবিল আনন্দময়ে
কেটে যাক অবিরত।
২৯-০২-০৮ইং
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।