ছুটিরদিন মানুষ বিহীন একলা একলা ঘোরা।
হাটা রাস্তা চেনা জায়গা গন্তব্য হীন যাত্রা।
বিকেল বেলা ঠান্ডার সাথে বাতাসের খেলা।
ঝরা পাতা, রাস্তায় পড়া, ধুলায় পুরো শহর ঢাকা।
লেকের পাড়ে দাঁড়িয়ে সন্ধ্যাবেলা, কালো পানির গন্ধে ফুলিয়ে পেট, বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে সূর্যের সাথে একা একলা কথা বলা।
শেষ বেলা সূর্য ডোবা চেনা পথে একলা ঘুরে, ঘরে ফেরা। ★★★
***৫/২/২০১৬
মন্তব্য (14)