স্বাধীনতা বন্দি ছিলো
কন্ঠ ছিলো রুদ্ধ
শিকল পরা স্বাধীনতা
দামাল করে মুক্ত।
দামাল ছেলে বিজয় নিতে
বিলিয়ে দিলো রক্ত
রক্ত ঢালায় বিজয় নিশান
হলো ভীষন শক্ত।
দামাল ছেলে প্রাণ দিলো
তবুও হাসে মা
স্বাধীন দেশে আসবে যারা
কষ্ট সইবে না।
আর কখনো দামাল ছেলের
ভোগ হবে না বোন
অকারনে আর মানুষ জনের
হতে হবে না খুন।
মন্তব্য (10)