জীবন যদিও পার করেছি
খুব বেশি নয় অল্প
জীবন নিয়ে তৈরি হয়েছে
অনেক গুলো গল্প।

গল্প গুলো লিখতে গেলে
কালি হবে শেষ
কাগজ যতো ফুরিয়ে যাবে
গল্প রবে বেশ।

জীবন মাঝে দুঃখ নিয়ে
যতো গল্প আছে
সাগর মাঝে মিশিয়ে দিলে
সৌন্দর্য যাবে মুছে।

জীবন মাঝে সুখের গল্প
যদিও অনেক কম
আকাশ মাঝে ছড়িয়ে দিলে
বৃষ্টি হবে হরদম।