রংপুরের ছোঁট্র বাড়ি
রাত্রে লাগে মাটির হাড়ি
চারিপাশে বৃক্ষ ঘেরা
ভালবাসায় ভরপুরাতে
ছোঁট্র ছোঁট্র ঘর গুলোতে
তামাক ভূট্রায় সেরা
টিনের সাথে দাড়ির বেড়া
ঘরগুলো সবার সেরা
সবার একটি ঘর।
কারও আছে ইটের বাড়ি
পুকুর আছে সারি সারি
কেউ নেই পর।
সবার সাথে সবাই চলে হাসি খুশি
দিয়ে কথা বলে
কেউবা দেয় গালি।
নদী আছে বাড়ির কাছে
নামটি তার থাকে পিছে
সেখানে আছে বালি।
শিক্ষিত ভাষায় কথা কয়
তাতে কিছু ভিন্ন রয়।
কথায় একটু টানে।
মহিলাদের আড্ডা বেশি।
শিশুরা হাসি খুশি
কোকিল শুনায় গান।