পৃথিবী ঘুরছে-
সময় ছুটে চলছে অবিরাম,
শ্রাবণের মেঘগুলো-
প্রান্ত বদলায় বারবার।
লাঙ্গল চলছে-
মেশিণ ঘুরছে শাঁ শাঁ।
পাখি ডাকছে-
সূর্য্য হাঁসছে অাকাশ কোণে,
কৃষক বাড়ি ফিরছে,
রাত্রী নামছে পাতে।
ভালোবাসার প্রজাপতি-
উড়ছে ফুলে ফুলে,
বিরহের কষ্টেরা
পেখম মেলে নাচছে।
আমাকে..........!
শুধু অামাকেই-
দিয়েছে স্তব্ধ করে,
স্মৃতিগুলো সামনে অঁনড় দাঁড়িয়ে,
স্বপ্নগুলো নির্বীকার স্থীর
বুঁকের পাঁজরে।
নিঃসঙ্গতা কুঁড়ে কুঁড়ে-
খাচ্ছে অামায়,
অাদিগন্ত নিঃসঙ্গতায়-
স্তম্ভিত জীবন অাজ।।
মন্তব্য (3)