★নিষ্ঠুর ভালবাসা★
--মারুফা তামান্না

কত উত্তপ্ত দীর্ঘশ্বাসে, তিল তিল করে গড়েছি ভালবাসার স্বর্গ ভূমি-
কত নির্মম চাহনীর অকৃত্রিম আকুতিকে ঠেলে ফেলে।

তিলোত্তমা গড়েছি নিজ হাতে, প্রতিটি মুহূর্তকালকে-
ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ভগ্নাংশকৃত কাল-
ঠিক ততবার বলেছি, তোমায় ভালবাসি।

তবু বলছি, আজও, ভালবাসার অর্থ আমি বুঝিনি।
কত প্রাচীন নিকৃষ্ট উন্মাদনার ডাক নাকোচ করেছি।
হিংস্র প্রেমের যন্ত্রনা আছড়ে ধরতে চেয়েছে, আমার পবিত্র কায়ায়।

আমি অকুণ্ঠিত, আমি দমন করেছি এই ভয়াল থাবার আর্তনাদকে।
তাই শেষমেষ হারাতে হয়েছে, তোমার আবর্জনাপূর্ণ ভালবাসাকে।

কত রজনী বিনিদ্র কাটিয়েছি, মুখ গুঁজেছি বালিশের মমতাহীন ক্রোরে।
ঘুমন্ত শহরের নির্জন গলিতে শুধু আওয়াজ-আমার উত্তপ্ত বেদনার।

ভালবাসা কি শুধুই তনুর আকুতি, নাকি আত্মার সহবাস!
বুঝতে পারিনি আজ অব্দি, আর বুঝতে চাইও না -
এ আধুনিক সমাজের অবৈধ প্রাচীন ধারাকে।