★আজ শুধু, আমি আমারই★
--মারুফা তামান্না

আজ না হয় থাক, আজ না হয় একাই রই-
কোন কবিতার সাথে আজ তোমায়
জড়াবনা,
কোন গীতিকাব্যের নায়ক তোমায়
করবনা-
অনেকই তো হল, আজ না হয় শুধুই আমার
হই।

কাগজের
পাতা গুলো টুকরো টুকরো হয়ে পড়ে রয়,
বলেছিলামই তো রাগটা আমার একটু
বেশীই।
এতটুকু ভুল যেনো কাগজের দায়,
ছিঁড়ে টুকরো করে ফেলি,
হাওয়ায় মেলে দেই,
টুকরোগুলো যে আয়না ছবির মত,
সেখানেও তুমি।

জানো, আমি আর কল্পনার
ক্যানভাসে আঁকিবুঁকি করিনা,
মনের ভুলে নয়নকোণে আর কখনোই জল
আসেনা।
আজ আমি শুধুই আমার, শুধু আজই কিন্তু
আর কোনদিন নয়,
পাগল ভাবছ, না? দুদিন বাদে আবার
আমার হবো, হবো না নির্দয়।

দখিনা হাওয়ায় মেলে ধরব আমায়,
ইচ্ছেঘুড়ি হব,
তবু সুতো ছেড়ে যাবনা,
কাটাকুটি খেলব রঙিন সুতোর
সাথে।
মেঘের ঘরে পৌঁছে যাব আর সুখের
লাটাই থাকবে তোমার হাতে,
একদিন তুমি ফেরাবেই, এ ঘুড়ি যত
উর্দ্ধেই না যাক, জানি তোমারই
হবে।