★যেতে দিব নাহি★
--মারুফা তামান্না
নিদ নাহি মোর,তমিস্রা কাটিয়া হইল ভোর,
পাশ ফিরিয়া দেখি-অন্তহীন স্বপ্নলোকে তুমি বিভোর।
কী করিলে ইহা-আমি তো বুঝি নাইরে ত্রিদশ-
মনের যাতনায় ধুলি জমিয়াছে- মিটাইব কিসে হরষ।
ভুলিয়াই আছি দিনমান রজনী তোমারও তরে-
অতন্দ্র প্রহরী হইয়া রাখিয়াছি যতনে তোমারে।
কত সোহাগে বাঁধিয়াছিলাম প্রাণ তোমারই পানে,
অন্তরীক্ষের বার্তা বুঝি ললাটে কুড়াল মারে।
যাইতে দিবনা তোমারে-আহ্লাদী সুরে ডাকিবে কে?
মণ্ডামিঠাই এর লালসায় হেড়ে গলায় গান শোনাইবে কে?
প্রভাকর আসিয়া পড়িছে,জানিয়া যাইবে সব জনেরা-
খাটিয়ায় করি লয়ে যাইবে তোমারে,আমি পড়িয়া রহিব একলা।
আড়াই হাত মাটির ঘর -কে করিবে বাতাস!
যাইওনারে প্রিয়- শূন্যঘরে বসিয়া আমারও হইবে নাশ।
খোদারে তাই বলি শতবার, তুমিহীনআমি বলো কী-
লইয়া যাও আমারেও -তোমার পাশেই শয়ন করি।
মন্তব্য (12)