--মারুফা সুলতানা তামান্না
আমি দেখিনি সেই শিশির মোড়ানো গ্রাম্য সবুজ ঘাস,
নিয়েছি অবিরত দূষণে আচ্ছন্ন নির্মম কালচে পাতার শ্বাস।
আমি দেখিনা আর কোন গ্রাম্যমাঠের নিষ্পাপ কোলাহল-
দেখেছি শুধু হানাহানি রাহাজানি আর মিথ্যে কথার সোরগোল।
দেখিনি সেই মিষ্টি গন্ধে মোড়ানো সোনালী গালিচা-
দেখেছি শুধু জং ধরা সংকীর্ণ মনুষ্য মনের মরিচা।
দেখিনি সেই মিষ্টি রোদে পোড়া দোচালা ঘর-
দেখেছি শুধু বিষবাষ্পে মোড়ানো ইট পাথরের শহর।
আমি খুঁজে ফিরি প্রতিনিয়ত, আমার ছেলেবেলা-
কোথাও নেই, অক্ষিপটের স্মৃতিতে,সব ধোয়াটে, সব ময়লা।
চাইনা আর এই রঙিন মেকি আচ্ছাদনের সুখ-
টিনের চালে- বৃষ্টি শ্রবণে মিটাতে চাই দুখ।
মন্তব্য (7)