যদি ভালবেসে হাতে হাত রাখ
একই পথের পথিক হয়ে সারাটি জীবন পাশে থাক
জীবনে প্রথম বারের মত আমি বলে দিতে পারি ভালবাসি
শত সঙ্কোচ ভেঙ্গে ও আমি বেরিয়ে আসতে পারি
রাখতে পারি হাতে হাত
লজ্জা লাল হয়ে দু চোখে থাকাতে পারি
সব নৈরাশ্যের মাঝে ও আমি ঘরতে পারি আশার পাহাড়
ডিঙ্গাতে পারি আমি সর্বোচ্চ চূড়া
যদি সেথায় হাত বাড়িয়ে থাক তুমি