আজ শেষ দিবসে যাবার বেলায়
তোমায় মনে পড়ে।
সাতটি বছর শেষ হল মোর
আজ বিরহের ঝড়ে।।
নিভৃতের ওই চাঁপার মালা
গেঁথেছি যতন করে।
আজ বিদায়ের শেষ প্রহরে
শুকনো চাঁপা ঝরে।।
বিদায়ের সুর উড়ছে আজি
শেষ বিকেলের ঝড়ে।
ধরতে গেলে দেয়না ধরা।।
মন্তব্য (8)