ওয়া লী উল্লাহ্
বিকেল হলেই
আয়নাল | অগাষ্ট ১৯, ২০১৫ |

বিকেল হলে এখন আমি
একলা একাই থাকি
হয়তো আবার নীরব সুরে
ফুল পাখীদের ডাকি
সন্ধ্যে নাগাত এখন প্রায়ই
পদ্যে ছুটাই মসি
দু দরোজায় রুমটাতে যে
ওরাই সূয্শশী
তবুও যেন আগের চেয়ে
বেশিই ভালো আছি
জীবন যেন এমন কাটে
ওদের কাছাকাছি
১৯/৮/২০১৫