যখন ছিলোনা কোন সভ্যতার আলো
জানতো না মানুষ সভ্য কি কাহাকে বলে
বাঁচার জন্য-
এক মুঠো খাবারের জন্য-
ঘুরে বেড়াত বনে বনে।
জানতো না নিজেদেরকে
বাকল-পাতায় ঢাকদ তারা
গোপনাঙ্গ-নিতম্ব কিংবা পয়োদর।
ঝলসে খেত কত শান্ত কিংবা হিংস্র
জানোয়ার। বলি মোরা
ছিলই তারা জানোয়ার।
হাজার বছর পরে
বির্বতনের হাত ধরে
সভ্যতার আলো জ্বেলে করি উল্লাস
রক্তের উৎসবে মাতিয়ে তুলি ক্যাম্পাস
সবুজ ঘাসেরা তৃষ্ণায় পায় রক্ত।
নির্ভয়ে সপে দিই নিজেকে
দা-বটি, চাকু কিংবা বুলেটের কাছে
অসহায়ের আত্মচিৎকারে করি উল্লাস।
তবু আমরা সভ্য। সব্যতার প্রদীপ হাতে
হৃদয়ে পুষি এক জানোয়ার।