আমাদের এই পথে
এই গা ছমছম করা মেঠো পথে
এক দুই তিন
এক দুই তিন করে
অগনিত মিটি মিটি আলোর মিছিল
পথ দেখাবে তোমায়
দেখাবে পথ সবুজের ফসলে ভরা মাঠ
জল থই থই পদ্মভরা পুকুর।
নাড়ার আগুলে পোড়া
মটরশুট কিংবা কাঁচা খেসারী
খেতে দিবে তোমায় দুষ্ট বালক
বিনিময়ে
বিনিময়ে নেবে শুধু মুঠো ভরা
তোমার ভালবাসা।
আমাদের এই পথে
আমাদের এই পথে তোমার
পা ছুইয়ে দেবে ভোরের শিশির
সবুজ ঘাসেরা লুটাবে তোমার পদতলে
হিমশীতল সেই ক্ষণ বড়ই বেমানা তোমার নগরে।
আমাদের এই পথে
ভোরে দোয়েল যেমন রাত্রে শিয়াল
হুক্কা হুয়ায় চমকিয়ে দেবে তোমায়
ভীত হবার নেই কিছু
তুমি শহুরে বলে।
আমাদের এই পথে
এসে দেখ তুমি একটি বার
একটি বার এসে দেখ
দক্ষিনা সমীরণ
কেমন হৃদয় ছুঁয়ে দেয় তোমায় ।
Comments (8)