একজন নেই বলে এই বৃষ্টি দিনে,
খরতাপে, শীতে জড়তায় বসে থাকি।
খোলা মন বন্ধ রীতি, ভীতি ভাবনার
চক্কর দিয়ে আসি তন্দ্রায় কখনো সখনো
ঘুমে; চিমটি কাটি ত্বকে, নখ কাটি দাঁতে।
চুম্বক চুমুকে খেয়ে ফেলি অতি অল্প
ভালোবাসা, ছড়াছড়ি প্রেমে নিস্ব।
বাতিক শ্রেণির প্রাণি আমি।