ত্বক-চাদরের লোম মলয় ঘটক · কবিতা · 2016-04-01 · 1157 ভিউ দীর্ঘশ্বাসের শব্দ ঝড়ের মতো উড়ে নিয়ে যায় আছরে ফেলে বিচ্ছিন্ন দ্বীপে। ত্বক-চাদরের লোম শিউরে ওঠে, কাঁপুনি থামে রক্ত-ঝড়ের। আর পাইনি কোথাও লোকে ঘেরা নির্জন সমুদ্রে একা, নিজের নিশ্বাস শুনি, ঘুমাই চেনা সেই শব্দে। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
শুধু নিবন্ধিত সদস্যরা মন্তব্য করতে পারবেন। লগ ইন করুন