চল বাড়ি যাই সাঁঝের তারা · কবিতা · 2019-08-07 · 928 ভিউ চল বাড়ি যাই ... কিন্তু বাড়ি কোথায় তাতো জানি না। উদ্ভ্রান্ত পাগলের মত এই যেখানে আছি সেখানে ঘোরাঘুরি করি - অন্য কোথাও যাব কোনদিন, ভাবতে পারি না। কিন্তু যেতে হবে একদিন- তাও জানি, তবে কবে ও কী ভাবে? জানি না, কেউ জানে না ... শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (12)