দুঃখ আমার আলো থাকুক হৃদয় জুড়ে
নাইবা এলো সুখ বেড়াক না সুখ উড়ে
যে আমারে কাঁদায় সেই তো ভালোবাসে
অন্ধকারের ব্যথায় টানে আমায় পাশে।
কঠিন দিনে যখন সবাই ছেড়ে যায়
সে আসে মোর কাছে জয়ের মালা পরায়,
ঝড়ের হাওয়ায় যবে বিশ্বাস ডোবে কূপে
আশার প্রদীপ জ্বেলে শক্তি যোগায় ধুপে।
জীবন অনেক বড় ভয় পেতে কী আছে
অভয় দেয় সখা থাকে সদা কাছে।
তাকে যদি ভুলি সুখের দেখা পেলে
সে রয় দূরে একা মুক্ত হৃদয় মেলে
সে ভোলে না আমায় রাখে মনের ঘরে
ভগ্ন দিনে আবার নেয় সে আপন করে।
মন্তব্য (13)