ফুল ঝরে গেলে কেউ আর আদর করে না তাকে
নীরবে একাকী তারার স্বপ্ন চোখে আঁকে
মাথা রাখে ধরণীর কোলে
বিদায় পথের যাত্রী - তবু সে হাসিতে দোলে
কেউ আসে না, বসে না পাশে আর
কিছু কি যায় আসে যদি চার পাশে ঘিরে আসে অন্ধকার?
বিদায়ের ক্ষণ - তবুও সে সুগন্ধ বিলায়
মাটি মায়ের কোলে স্নিগ্ধ স্নেহের ছায়ায় !
মন্তব্য (11)