আমি রাখাল ছেলে তুমি রাজার মেয়ে
তুমি থাকো কেন আমার দিকে চেয়ে
স্বর্ণা নদীর তটে
গরু চরাই মাঠে
নিত্য দিনের মত বাজাই বাঁশের বাঁশী
সে সুরেতে ভাসাও হৃদয় ভরা হাসি।
স্বপ্ন ছিল আমার তোমার মায়া ঘিরে
কোন জনমের বন্ধু আবার এলে ফিরে
দীঘির শ্যামল জলে
ব্যথার ছায়া মেলে
ঢেউয়ে দুলে কাল-অকালের বাঁধন ভুলে
রংধনুর নীড় বাঁধিতে দিগন্তের কোলে।
মন্তব্য (14)