মা আমাদের মা, তাকে অন্যভাবে ভাবা যায় না।
আমি যখন আমার নিজের দিকে তাকাই
শুধুই মাকে দেখি -
আমার রক্ত আমার মায়ের রক্ত
আমার শরীরের হাড় আমার মায়েরই
আমার শরীরের মাংস মা-ই দিয়েছিলেন আমাকে
আমার মনটা আমার মায়েরই দেওয়া,
আমি যখন ছোট ছিলাম মা ছাড়া আর কাউকে আপন ভাবতাম না,
কোথাও কিছু হলে, ভয় পেলে, অথবা পালাতে হলে
খুঁজতাম মাকে – মায়ের মমতাময়ী আঁচলতল নিরাপদ আশ্রয়।
মায়ের মুখের কথা স্নেহের সুধা,
তখনো আকাশ কত বড় অত ভাবতে শিখিনি
তবু মা যে আকাশের থেকে কত বিরাট আজো তা ভুলিনি।
মায়ের মুখের স্নিগ্ধতা চাঁদের হাসি থেকেও স্নিগ্ধ।
মা আমাদের জীবনের সূচনা,
জীবনের সমাপ্তিতেও সীতার মত
আমরা মাকেই খুঁজি, খুঁজি মায়ের কোল আমাদের শেষ আশ্রয়।
মা তুলনাহীন, অতুলনীয় মুগ্ধতা।
Comments (10)