শতবর্ষ গিয়েছে চলে সেই কবে
তবু ভোলেনি পৃথিবী
তোমাকে একটিও দিনের তরে ...
বাঙালীর হৃদয়, বাঙালীর প্রাণ
বাঙালীর আশা, বাঙালীর স্বপন
এখনো অম্লান
সহস্র কন্ঠে ধ্বনিত সেথায়
কালহরা তোমার সহস্র গান ...
প্রেমসুধা, ছায়াস্নেহ, মায়াভরা জীবনগীতি
সেই মহীরুহ মহান বটবৃক্ষের স্মৃতি
শীতল দীঘির জলে
এখনো ঢেউ তোলে
তোমার সুরের কল্লোলে ...
জীবনের স্রোতে দিনের আলোতে
আঁধার নিভৃতে
অনুভব চেতনাতে
এখনো আছে অমর
জীবন সাধনায়
চিরভাস্বর তোমার কিরণ,
হে রবি, শ্রদ্ধা-ভালোবাসা উচ্ছ্বাস-আশায়
আজ তোমাকে করি স্মরণ!
Comments (9)