আকাশের নীলে প্রতিদিন ছবি আঁকি
তোমার হাসির, গোধূলীর ধুলিমাখা ছায়ায়
অথবা সন্ধ্যা মেঘের আভায়
সাদাকালো রঙিন আলোর বর্ণালীতে
পুঞ্জীভূত বেদনায় রঞ্জিত হৃদয়ের তুলি হাতে।
তোমার হাসি অমর হলেই বৃষ্টি ঝরে
বৈশাখের নয়নতলে, ছড়িয়ে পড়ে
সুধামাখা সুখ দিগন্ত জুড়ে, ব্যথার অন্তরালে
আকাশ ছূঁয়ে তখন কালবোশেখী আসে
মহা উল্লাসে, ধংসের নিঃশ্বাসে সৃষ্টির বার্তা
ছড়িয়ে পড়ে নবনীত আকাশ-বাতাসে।
তুমি তখন আরো প্রিয় হও আমার কাছে।
মন্তব্য (12)